ডেইলিরিডের সব ফিচার বিজ্ঞাপন ছাড়াই ব্যবহার করা যায়। চাইলে একটি ঐচ্ছিক বিজ্ঞাপন দেখে সহায়তা করতে পারেন।
শিরোনাম ও সংক্ষিপ্তসার প্রকাশকদের পাবলিক RSS ফিড থেকে স্বয়ংক্রিয়ভাবে আসে। পূর্ণ প্রতিবেদনের জন্য খবরের ভেতরের “পূর্ণ প্রতিবেদন” বোতামে প্রকাশকের সাইটে যান।
পড়ুন, রাখুন, নোট লিখুন
ডেইলিরিড বিভিন্ন বাংলা সংবাদমাধ্যমের পাবলিক RSS ফিড থেকে সর্বশেষ শিরোনাম এনে সময়ের ক্রমে একটি টাইমলাইনে সাজায়। প্রতিটি খবরের পূর্ণ প্রতিবেদন প্রকাশকের নিজস্ব সাইটে পড়তে হয়।
যা যা করা যায়: বিষয়ভিত্তিক খোঁজা, পছন্দের বিষয় অনুসরণ (আমার ফিড), খবর রেখে দেওয়া, প্রতিটি খবরের মার্জিনে নোট, নোট কপি/শেয়ার, আজকের খবর থেকে কুইজ, পড়ার পরিসংখ্যান, দৈনিক লক্ষ্য, রাত/দিন থিম।
সংস্করণ: v5 (২২ নভেম্বর ২০২৬)
সূত্র:
টেলিগ্রাম বট: বটে /digest on লিখলে প্রতিদিন সকালে ৫টি শিরোনাম টেলিগ্রামেই পাবেন, বন্ধ করতে /digest off।
সিঙ্ক ও গোপনীয়তা: টেলিগ্রামের ভেতরে খুললে নোট, রাখা খবর, ধারাবাহিকতা ও সেটিংস আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের ক্লাউড স্টোরেজে সিঙ্ক হয়। ব্রাউজারে খুললে শুধু ওই ব্রাউজারেই থাকে।
বিজ্ঞাপন: বিজ্ঞাপন সম্পূর্ণ ঐচ্ছিক; কোনো ফিচার বিজ্ঞাপন দেখার ওপর নির্ভর করে না। বিজ্ঞাপন আসে শুধু (১) হোমের “সৌজন্য বিরতি” বোতামে, (২) খবর পড়ার পেজের নিচের বিরতি অংশে, (৩) কুইজের ফলাফলের নিচে, এবং (৪) প্রতি ৩টি নতুন খবর পড়ে ফিরে আসার সময় একটি ইন্টারস্টিশিয়াল (প্রতি সেশনে সর্বোচ্চ ৪টি)। শেষটি উপরের বোতাম থেকে বন্ধ করা যায়।
কপিরাইট ও দায়: শিরোনাম ও সংক্ষিপ্তসারের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। ডেইলিরিড কোনো প্রতিবেদন নিজের বলে দাবি করে না; প্রতিটি খবরে মূল সূত্রের লিংক দেওয়া থাকে।